রঞ্জনা ভট্টাচার্য
আমার নাম ছায়া। শ্মশান থেকে উঠে আসা ভূতের ছায়া নয়। আমি জন্মেছি ছায়া হয়ে। ভেসে ভেসে যাই, যখন ইচ্ছা যার দেওয়ালে ইচ্ছে ঠেস মেরে নিই। আমি সবাইকে দেখতে পাই। কিন্তু, সবাই আমাকে দেখতে পায় না। তোমাদের মতো মরণ-বাঁচন নিয়ে আমি চাপ খেয়ে থাকি না। আমি এই আছি আবার এই নেই, যখন নেই তখনও আসলে থাকি, শরীরের গন্ধ, মনের ঈর্ষা-দ্বেষ, প্রেম যা কিছু তোমাদের নিজস্ব বলে ভাব, তা আমাদের অনু-পরমাণুতেও ছড়িয়ে আছে।
